রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর উদ্বোধনের অপেক্ষায় রংপুর বাস টার্মিনাল

উদ্বোধনের অপেক্ষায় রংপুর বাস টার্মিনাল

চল্লিশ বছর ধরে কাঁদাপানি আর খানাখন্দে মাখামাখি করে চলাচলের দুঃখ ঘুচতে যাচ্ছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আসা যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টদের। এখান থেকে প্রতিদিন উত্তরের ১৬ জেলাসহ পুরো বাংলাদেশে অর্ধ লাখেরও বেশি মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই টার্মিনাল নির্মাণ করেছে সিটি করপোরেশন। চলতি সেপ্টেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে টার্মিনালটির।

নান্দনিক স্থাপত্যশৈলীতে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দ্বিতল ভবনের দৃষ্টিনন্দন বাস টার্মিনাল নজর কাড়ছে সবার। শেষ মুহূর্তে ভবনের অসমাপ্ত কাজগুলো চলছে দ্রুতগতিতে। ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্থাপনার উদ্বোধন হবে। এটির উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্টদের ভোগান্তি লাঘবে পুরাতন স্থাপনা ভেঙে নতুন করে অত্যাধুনিক রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এখানে পার্কিং, যাত্রীদের বসার স্থান, ১৪টি টিকিট কাউন্টার, ড্রাইভার-কন্ডাক্টরদের বিশ্রামাগার, ডে কেয়ার সেন্টার, শিশুদের খেলার ঘর, নারী-পুরুষের আলাদা নামাজ ঘর, এটিএম বুথ, পাবলিক টয়লেট, ভিআইপি লাউঞ্জ, অত্যাধুনিক মানসম্মত খাবার হোটেল, সাতটি দোকান, অত্যাধুনিক ট্রাফিক কন্ট্রোল রুম, টেকনিক্যাল বিভাগ, প্রশাসনিক বিভাগ, অত্যাধুনিক সভাকক্ষসহ নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গসহ দেশের প্রায় সব জেলাতে গাড়ি চলাচলা করে থাকে। সেইসঙ্গে টার্মিনালটি উত্তরাঞ্চলের মধ্যে বৃহৎ বাস টার্মিনাল হিসেবেও পরিচিত। ১৯৮১ সালে রংপুর পৌরসভার তত্ত্বাবধানে এটি নির্মিত হয়। এতে অর্থায়ন করেছিল রাজশাহী বিভাগ উন্নয়ন কমিটি। এরপর ২০১৭ সাল পর্যন্ত এর কোনো উন্নয়ন হয়নি। জরাজীর্ণ ভবন, জলাবদ্ধতা ও নানা সমস্যায় জর্জরিত ছিল এটি। এখানে যাত্রীদের ভোগান্তি ছিল চরমে।


খুঁজুন