রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর উখিয়ায় পাহাড়ের মাটি পাচার! দুই রেঞ্জের যৌথ অভিযানে ড্রাম ট্রাক জব্দ

উখিয়ায় পাহাড়ের মাটি পাচার! দুই রেঞ্জের যৌথ অভিযানে ড্রাম ট্রাক জব্দ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ ও ইনানী রেঞ্জের যৌথ অভিযানে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে বন-বিভাগ।

গতকাল রবিবার(১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটার দিকে রত্নাপালং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

বন বিভাগ জানান, "উখিয়া রেঞ্জ ও ইনানী রেঞ্জের যৌথ টহলে রাত পৌনে তিনটার দিকে রত্নাপালং ঝাউতলা এলাকায় একটি ডাম্পারের দেখা মেলে। পাহাড়ের মাটি পাচারকালে ধাওয়া করলে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডাম্পারটি রেখে পালিয়ে যান চালক। পরে সেখান থেকে ডাম্পারটি জব্দ করে উখিয়া রেঞ্জ কার্যালয় হেফাজতে নিয়ে আসা হয়েছে।"


অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম, ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন, ভালুকিয়া বিট কর্মকর্তা আব্দুল মান্নান,ইনানী সদর বিট কর্মকর্তা কামরুল হাসান পাটোয়ারী, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান ও জালিয়াপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামান সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় একটি সুত্র জানান, পাহাড়ি মাটি গুলো উপজেলার রাজা পালং ইউনিয়নের তুতর বিল এলাকার মৃত নাছির উদ্দিনের পুত্র আবদুল হাকিম (৩৫) এর মালিকানাধীন ড্রাম ট্রাকের মাধ্যমে উপজেলার রাজা পালং তুতর বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মকবুল মিস্ত্রীর পুত্র আবুল হাশেম (৪০) দখলীয় বন বিভাগের পাড় থেকে এখন স্কুলের পূর্ব পাশে ( ইউনিয়ন বিএনপি সভাপতি) মৃত ছৈয়দ আলম মেম্বারের পুত্র নুরুল আলম (৬৫) দখলিয় ভিটে থেকে স্কুলের উত্তর পাশে চলাচলের উত্তর পাশের মৃত খুইল্যা মিয়ার পুত্র ছৈয়দ আলম মিস্ত্রী (৫০) ও নুরুল আলম (৩৫) এখই এলাকার নজির আহম্মদের পুত্র আলী হোছন (৪৫) এই চারটি স্থান থেকে নিয়মিত পাহাড় কেটে উপজেলার বিভিন্ন স্থানে বন বিভাগের জায়গার মাটি মাটি গুলো পাচার করছে। 

Share This Article
Share Tweet WhatsApp

খুঁজুন