রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় উল্কা গেমসের সিইওসহ ছয়জন গ্রেপ্তার

উল্কা গেমসের সিইওসহ ছয়জন গ্রেপ্তার

অনলাইন জুয়ার মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে উল্কা গেমসের সিইও জামিলুর রশিদসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে রেব। রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুরে সংবাদ সম্মেলনে রেব জানায়, অনলাইন গেম পরিচালনার কথা বলে লাইন্সেস নেয় বিদেশি একটি প্রতিষ্ঠান। পরবর্তীতে তারা সেটি জুয়ায় রূপান্তিত করে। পাঁচ বছর ধরে এই জুয়া পরিচালনার মাধ্যমে ২শো কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। রেব জানায়, বিভিন্ন মাধ্যমে চক্রটি দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছে । গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা এবং মানি লন্ডারিং এর বিষটি খতিয়ে দেখা হবে বলেও জানায় তারা। 

খুঁজুন