লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে বাচ্চু মোল্লার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এ্যানি।
গত ৩০ মার্চ রাতে ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মোল্লা তার বাড়ির কাছে হামলার শিকার হন। বিএনপি ও ছাত্রদলের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার ভাতিজা, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলার চেষ্টা করলে বাধা দেওয়ায় বাচ্চু মোল্লাকে মারধর করা হয়। এতে তিনি হাতে গুরুতর আঘাত পান।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বাচ্চু মোল্লার বাড়িতে গিয়ে বলেন, “বাচ্চু মোল্লা আমাদের স্থানীয় নেতা। তার ছেলে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত আন্দোলন-সংগ্রামে তিনি ও তার ছেলের ভূমিকা রয়েছে। তিনি এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হবেন, এটি অত্যন্ত দুঃখজনক।”
এ্যানি আরও বলেন, “ঘটনার পর আমি বাচ্চু মোল্লাকে ফোন করেছিলাম, কিন্তু তাকে পাওয়া যায়নি। মিডিয়ায় বিভিন্নভাবে ঘটনাটি তুলে ধরা হয়েছে। তবে প্রকৃত ঘটনা সরাসরি উনার কাছ থেকে শুনতে বাড়িতে এসেছি।
আন্দোলন করতে গিয়ে বাচ্চু মোল্লাসহ তার পরিবার নির্যাতনের শিকার হয়েছে। যারা এই নির্যাতনের সঙ্গে জড়িত, কথিত মঞ্জু একজন সন্ত্রাসী ছিল। ছাত্রলীগের নেতৃত্বাধীন পদে ছিল, কিন্তু তার দায়-দায়িত্ব বাচ্চু মোল্লা কখনো গ্রহণ করেননি এবং করবেন না। কেউ যদি এটিকে ইস্যু বানিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করে, আমরা তা শক্ত হাতে প্রতিরোধ করবো।”
এসময় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ওপর হামলার ঘটনায়, দুঃখ প্রকাশ করলেন এ্যানি
উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ওপর হামলার ঘটনায়, দুঃখ প্রকাশ করলেন এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে বাচ্চু মোল্লার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এ্যানি।গত ৩০ মার্চ রাতে ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মোল্লা তার বাড়ির কাছে হামলার শিকার হন। বিএনপি ও ছাত্রদলের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার ভাতিজা, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলার চেষ্টা করলে বাধা দেওয়ায় বাচ্চু
মোল্লাকে মারধর করা হয়। এতে তিনি হাতে গুরুতর আঘাত পান।বিএনপির এই কেন্দ্রীয় নেতা বাচ্চু মোল্লার বাড়িতে গিয়ে বলেন, “বাচ্চু মোল্লা আমাদের স্থানীয় নেতা। তার ছেলে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত আন্দোলন-সংগ্রামে তিনি ও তার ছেলের ভূমিকা রয়েছে। তিনি এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হবেন, এটি অত্যন্ত দুঃখজনক।”এ্যানি আরও বলেন, “ঘটনার পর আমি বাচ্চু মোল্লাকে ফোন করেছিলাম, কিন্তু তাকে পাওয়া যায়নি। মিডিয়ায় বিভিন্নভাবে ঘটনাটি তুলে ধরা হয়েছে। তবে প্রকৃত ঘটনা সরাসরি উনার কাছ থেকে শুনতে বাড়িতে এসেছি।আন্দোলন করতে
গিয়ে বাচ্চু মোল্লাসহ তার পরিবার নির্যাতনের শিকার হয়েছে। যারা এই নির্যাতনের সঙ্গে জড়িত, কথিত মঞ্জু একজন সন্ত্রাসী ছিল। ছাত্রলীগের নেতৃত্বাধীন পদে ছিল, কিন্তু তার দায়-দায়িত্ব বাচ্চু মোল্লা কখনো গ্রহণ করেননি এবং করবেন না। কেউ যদি এটিকে ইস্যু বানিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করে, আমরা তা শক্ত হাতে প্রতিরোধ করবো।”এসময় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত