দেশের উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা দিচ্ছে। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। ফলে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
কিছুটা অবাক হলেও শীতের আগাম বার্তায় উচ্ছ্বসিত ফজরের নামাজে আসা মুসুল্লি, কাজে ও প্রাতর্ভ্রমণে বের হওয়া মানুষগুলো।
উপশহর মিস্ত্রী পাড়া মহল্লার বাসিন্দা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিপি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা আইনুল হক বলেন, এ মাসের শেষে এমন ঘন কুয়াশা গত কয়েক বছর দেখেনি দিনাজপুর বাসী। হাঁটতে খুব ভালো লাগছে, আজকের দিনে কুয়াশা জানান দিচ্ছে যে শীত এসে গেছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শীত আসার আগেই এবার আশ্বিন মাসের মাঝামাঝি সময় থেকে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। তবে আজকে যে ঘন কুয়াশা পড়েছে তা ব্যাপক। যা এ সময়ে কল্পনাই করা যায় না।
এদিকে ঘন কুয়াশার আবির্ভাবকে স্বাভাবিক মনে করছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারাও। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিনের সামান্য বৃষ্টির কারণে আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশা পড়েছিল। এ সময় এমন কুয়াশা স্বাভাবিক বিষয়। তবে দিনাজপুরের তাপমাত্রা ২৩ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।
উত্তরে শীতের আগমনী বার্তা
উত্তরে শীতের আগমনী বার্তা
দেশের উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা দিচ্ছে। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। ফলে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।কিছুটা অবাক হলেও শীতের আগাম বার্তায় উচ্ছ্বসিত ফজরের নামাজে আসা মুসুল্লি, কাজে ও প্রাতর্ভ্রমণে বের হওয়া মানুষগুলো।উপশহর মিস্ত্রী পাড়া মহল্লার বাসিন্দা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিপি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা আইনুল হক বলেন, এ
মাসের শেষে এমন ঘন কুয়াশা গত কয়েক বছর দেখেনি দিনাজপুর বাসী। হাঁটতে খুব ভালো লাগছে, আজকের দিনে কুয়াশা জানান দিচ্ছে যে শীত এসে গেছে।বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শীত আসার আগেই এবার আশ্বিন মাসের মাঝামাঝি সময় থেকে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। তবে আজকে যে ঘন কুয়াশা পড়েছে তা
ব্যাপক। যা এ সময়ে কল্পনাই করা যায় না।এদিকে ঘন কুয়াশার আবির্ভাবকে স্বাভাবিক মনে করছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারাও। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিনের সামান্য বৃষ্টির কারণে আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশা পড়েছিল। এ সময় এমন কুয়াশা স্বাভাবিক বিষয়। তবে দিনাজপুরের তাপমাত্রা ২৩ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত