অস্বস্তিকর গরমের মধ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়ে দেশের চার সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এর আগে রবিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এর মধ্যে সোমবার সকাল থেকে পরবর্তী তিন দিনের জন্য সারা দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে।
ভারি বৃষ্টির সতর্কতা, বন্দরে সংকেত
ভারি বৃষ্টির সতর্কতা, বন্দরে সংকেত
অস্বস্তিকর গরমের মধ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়ে দেশের চার সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা
এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ
না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এর আগে রবিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এর মধ্যে সোমবার সকাল থেকে পরবর্তী তিন দিনের জন্য সারা দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত