ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, দেশটির রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দেয়া হয়েছে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন। দুপুরে, দু'দেশের প্রধানমন্ত্রী দ্বি-পাক্ষিক বৈঠকে বসবেন।
এর আগে সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাকে শুভেচ্ছা স্মারক উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী। পরে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সেখানকার স্মারক বইয়ে সাক্ষর করেন প্রধানমন্ত্রী। এদিকে বাংলাদেশ সময় বেলা বারোটায়, ভারতের রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউজে, বৈঠকে বসবেন দু'দেশের প্রধানমন্ত্রী। বৈঠকে, কুশিয়ারা নদীর পানি বন্টনসহ ৭টি চুক্তি ও সমঝোতা সই হবার কথা রয়েছে। এছাড়া বিকালে, রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতির সাথে, সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারত সফরের দ্বিতীয় দিনে শেখ হাসিনাকে গার্ড অব অনার
ভারত সফরের দ্বিতীয় দিনে শেখ হাসিনাকে গার্ড অব অনার
ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, দেশটির রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দেয়া হয়েছে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন। দুপুরে, দু'দেশের প্রধানমন্ত্রী দ্বি-পাক্ষিক বৈঠকে বসবেন।এর আগে সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি
ভবনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাকে শুভেচ্ছা স্মারক উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী। পরে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সেখানকার স্মারক বইয়ে সাক্ষর করেন প্রধানমন্ত্রী। এদিকে বাংলাদেশ সময় বেলা বারোটায়, ভারতের রাষ্ট্রীয়
অতিথি ভবন হায়দ্রাবাদ হাউজে, বৈঠকে বসবেন দু'দেশের প্রধানমন্ত্রী। বৈঠকে, কুশিয়ারা নদীর পানি বন্টনসহ ৭টি চুক্তি ও সমঝোতা সই হবার কথা রয়েছে। এছাড়া বিকালে, রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতির সাথে, সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত