রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ভারত যাচ্ছে তিন হাজার টন ইলিশ

ভারত যাচ্ছে তিন হাজার টন ইলিশ

অবশেষে ইলিশ যাচ্ছে ভারতে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশটিতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণসাপেক্ষে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হলো

সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ২ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রফতানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন নং ৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো

তবে উল্লিখিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া যারা এরই মধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

খুঁজুন