শনিবার, ১৩ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ভারতে দলিত ২ বোনকে ধর্ষণ ও হত্যা

ভারতে দলিত ২ বোনকে ধর্ষণ ও হত্যা

উত্তর প্রদেশের লখিমপুরে দলিত ২ কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ গাছে ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এরমধ্য দিয়ে ভারতজুড়ে নারীদের নিরাপত্তাহীনতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

বৃহস্পতিবার ১৭ ও ১৫ বছর বয়সী ওই দুই বোনের সাথে ঘটা নির্মম ঘটনা, ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরও পুলিশের ভূমিকা নিয়ে 'অসংবেদনশীল আচরণের' অভিযোগ স্থানীয়দের। জোড়া খুন, ধর্ষণ ও অপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টায় যে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ, তারা হলেন সুহেইল, জুনাইদ, হাফিজুল রেহমান, করিমুদ্দিন ও আরিফ। পুলিশ বলছে, বন্ধুত্বের সম্পর্ক থাকায় দুই বোন স্বেচ্ছায় সোহেইল ও জুনাইদের বাইকে করে ঘুরতে বেরিয়েছিল। তবে, পরিবারের দাবি, মেয়েদের অপহরণ করা হয়েছে। ময়নাতদন্তেও তাদের ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে।

খুঁজুন