নিজস্ব প্রতিবেদক :
নওগাঁর সীমান্ত দিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে পাচারকালে ৬টি স্বর্ণেন বার সহ কিবরিয়া (৩৮) নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে ১৪বিজিবি, পত্নীতলা।
শুক্রবার দুপুরে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন। আটক কিবরিয়া নওগাঁর ধামইরহাট উপজেলার চকবদল গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে।
সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন আরো বলেন, সীমান্তে আটক কিবরিয়া দীর্ঘদিন যাবত মাদক চোরাকারবারির সাথে জড়িত। এর আগে থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে। মূলত তিনি মাদক ও গরু চোরাকারবারি মূলহোতা হলেও সম্প্রতি সে স্বর্ণ চোরাচালান এর সাথে জড়িত এমন একটি তথ্য বিজিবির কাছে আসে। এরপর থেকে গত বেশ কিছুদিন ধরে তার চলাফেরা মনিটরিং করছিলো বিজিবি। বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন এর স্পেশাল অপারেশন টিম গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার সীমান্ত লাগুয়া চকিলাম গ্রাম থেকে তাকে আটক করেন। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় সেটিং করা প্রায় ৭শ' গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ৫৩ লাখ ১৩ হাজার ২শ ৩১ টাকা।
বিজিবি অধিনায়ক আরো বলেন, স্বর্ণ চোরাকারবারির সাথে আরো কেউ জড়িত আছে কিনা বিষয়টি বিজিবি মনিটরিং করছে। আটকের পর তাকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয় এবং উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারী অফিসে হস্তান্তর করা হয়।
অন্যদিকে ধামইরহাট সীমান্তের পৃথক স্থানে ভারত থেকে বাংলাদেশে অবৈধ্য ভাবে পাচারকালে ভারতীয় কসমেটিকস ও শিশু খাদ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। বিজিবি জানায়, চোরাকারবারিরা ভারত থেকে পণ্যগুলো বাংলাদেশ অবৈধ্য ভাবে নিয়ে আসছিল। এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ভারতীয় পণ্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করেন।
ভারতে পাচারকালে ৬টি স্বর্ণের বার সহ একজন আটক
ভারতে পাচারকালে ৬টি স্বর্ণের বার সহ একজন আটক
নিজস্ব প্রতিবেদক :নওগাঁর সীমান্ত দিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে পাচারকালে ৬টি স্বর্ণেন বার সহ কিবরিয়া (৩৮) নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে ১৪বিজিবি, পত্নীতলা। শুক্রবার দুপুরে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন। আটক কিবরিয়া নওগাঁর ধামইরহাট উপজেলার চকবদল গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে।সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন আরো বলেন, সীমান্তে আটক কিবরিয়া দীর্ঘদিন যাবত মাদক চোরাকারবারির সাথে জড়িত। এর আগে থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে। মূলত তিনি মাদক ও
গরু চোরাকারবারি মূলহোতা হলেও সম্প্রতি সে স্বর্ণ চোরাচালান এর সাথে জড়িত এমন একটি তথ্য বিজিবির কাছে আসে। এরপর থেকে গত বেশ কিছুদিন ধরে তার চলাফেরা মনিটরিং করছিলো বিজিবি। বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন এর স্পেশাল অপারেশন টিম গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার সীমান্ত লাগুয়া চকিলাম গ্রাম থেকে তাকে আটক করেন। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় সেটিং করা প্রায় ৭শ' গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ৫৩ লাখ ১৩ হাজার ২শ ৩১ টাকা।বিজিবি অধিনায়ক আরো বলেন, স্বর্ণ চোরাকারবারির সাথে
আরো কেউ জড়িত আছে কিনা বিষয়টি বিজিবি মনিটরিং করছে। আটকের পর তাকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয় এবং উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারী অফিসে হস্তান্তর করা হয়। অন্যদিকে ধামইরহাট সীমান্তের পৃথক স্থানে ভারত থেকে বাংলাদেশে অবৈধ্য ভাবে পাচারকালে ভারতীয় কসমেটিকস ও শিশু খাদ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। বিজিবি জানায়, চোরাকারবারিরা ভারত থেকে পণ্যগুলো বাংলাদেশ অবৈধ্য ভাবে নিয়ে আসছিল। এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ভারতীয় পণ্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত