পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্য গোলাবারুদ ব্যবহার করে ভারতের পুরো পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এসব হামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী এ দাবি করেছে। ভারতীয় সেনাবাহিনী আরো বলেছে, ড্রোন হামলাগুলো সফলভাবে প্রতিরোধ করা হয়েছে।
এর আগে গতকাল রাতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রয়টার্সের এক সাংবাদিক বলেন, বিস্ফোরণের সময় চারপাশ আলোকিত হয়ে ওঠে। শহরে শোনা যায় সাইরেনের শব্দ। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। পাকিস্তানের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
তবে পাকিস্তানই এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে ভারতের সামরিক বাহিনী। এ বাহিনীর একটি সূত্র বলেছে, পাকিস্তান থেকে জম্মু অঞ্চলের সাতওয়ারি, সাম্বা, রণবীর সিং পুরা ও আরনিয়া এলাকা লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে সেগুলো ধ্বংস করেছে ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
ভারতের পশ্চিম সীমান্তজুড়ে হামলা চালাল পাকিস্তান
ভারতের পশ্চিম সীমান্তজুড়ে হামলা চালাল পাকিস্তান
পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্য গোলাবারুদ ব্যবহার করে ভারতের পুরো পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এসব হামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী এ দাবি করেছে। ভারতীয় সেনাবাহিনী আরো বলেছে, ড্রোন হামলাগুলো সফলভাবে প্রতিরোধ করা হয়েছে।এর আগে গতকাল রাতে
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রয়টার্সের এক সাংবাদিক বলেন, বিস্ফোরণের সময় চারপাশ আলোকিত হয়ে ওঠে। শহরে শোনা যায় সাইরেনের শব্দ। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। পাকিস্তানের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।তবে
পাকিস্তানই এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে ভারতের সামরিক বাহিনী। এ বাহিনীর একটি সূত্র বলেছে, পাকিস্তান থেকে জম্মু অঞ্চলের সাতওয়ারি, সাম্বা, রণবীর সিং পুরা ও আরনিয়া এলাকা লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে সেগুলো ধ্বংস করেছে ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত