রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ভাসুরের ঘর থেকে নববধূর মরদেহ উদ্ধার

ভাসুরের ঘর থেকে নববধূর মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি ঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভাসুরের ঘর থেকে দুলালী বেগম(১৫) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পরে ময়না তদন্ত ছাড়াই রাতে লাশ দাফন করা হয়েছে।

গতকাল রোববার(১৭ জুলাই) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামে নিজ বাড়ির ভাসুরের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নববধূ ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলামের স্ত্রী এবং আব্দুল কাদেরের ছোট ভাই নুরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলাম(২০) তার চাচাত বোন নুরুল হকের মেয়ে দুলালী বেগমের(১৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অবশেষে অপ্রাপ্ত বয়স্ক হলেও গতবছর তাদের বিয়ে দিতে বাধ্য হয় উভয় পরিবার। এরপর তারা দু’জনে কাজের সন্ধানে রাজধানী ঢাকায় অবস্থান করে।

গত তিন দিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন রবিউল ইসলাম। কিন্তু স্ত্রী দুলালী ঢাকায় যাবেন বলে স্বামীকে চাপ প্রয়োগ করেন।এতে দুজনের মধ্যে মতো বিরোধ তৈরি হয়।গত রোববার(১৭ জুলাই) সন্ধ্যায় ভাসুরের ঘরে দুলালীর গলায় ওড়না প্যাচানো মরদেহ দেখে পরিবারের লোকজন উদ্ধার করে।তার কিছুক্ষন পরেই দুলালীর মৃর্ত্যু হয়।আদিতমারী পুলিশ মরদেহ উদ্ধার করে।

কিন্তু পুলিশের এসআই কমল লাশটি ময়না তদন্তে না দিয়ে পরিবারকে মাটি দিতে বলেন।এতে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এসআই কমল রত্নাই ডটকমকে বলেন,কারো কোন অভিযোগ না থাকায় লাশটি দাফন করতে বলেছি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়। তিনি বলেন,আমাদের কোন সন্দেহ না থাকায় লাশটি দাফনের অনুমতি দিয়েছি।

খুঁজুন