শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের জরুরি বৈঠক

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের জরুরি বৈঠক

ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক চোরাচালানকারীদের উপর বিতর্কিত হামলার পক্ষে সমর্থন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দেখা করছেন।

এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন মার্কিন সেনাবাহিনী ক্যারিবীয় অঞ্চলে অভিযান বৃদ্ধি অব্যাহত রেখেছে। এর ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত করার লক্ষ্যে সম্ভাব্য স্থল আক্রমণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যদিও ট্রাম্প সাম্প্রতিক দিনগুলিতে মিশ্র বার্তা পাঠিয়েছেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভেনেজুয়েলার অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে স্থল অভিযান “খুব শিগগিরই” শুরু হতে পারে। এটি ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলা মার্কিন হামলার আরও বড় মাত্রার পদক্ষেপ হবে।’

এর কয়েক দিন আগে, যুক্তরাষ্ট্র “কার্টেল দে লস সোলেস” নামের একটি নেটওয়ার্ককে “বিদেশি সন্ত্রাসী সংগঠন” ঘোষণা করে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এটি মাদুরোর নেতৃত্বাধীন একটি মাদক চোরাচালানকারী কার্টেল।

তবে বিশেষজ্ঞরা বলেন, “কার্টেল দে লস সোলেস” মূলত ভেনেজুয়েলা সরকারের ভেতরের দুর্নীতির একটি ঢিলা নেটওয়ার্ককে বোঝাতে ব্যবহৃত হয়।

শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ভেনেজুয়েলার আকাশসীমাকে পুরোপুরি বন্ধ হিসেবে বিবেচনা করা উচিত। অনেক পর্যবেক্ষক মনে করছেন, এটি সম্ভাব্য সামরিক অভিযানের চূড়ান্ত প্রস্তুতির ইঙ্গিত।

কিন্তু রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এ পদক্ষেপ নিয়ে অতিরিক্ত কিছু ধরে নেওয়ার দরকার নেই।’

সোমবার ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রধান মার্কিন সংবাদদাতা অ্যালান ফিশার বলেছেন, ‘ট্রাম্প কেন আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছেন তা কেউই পুরোপুরি জানেন না।’

তিনি আরও বলেন, ‘মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পেন্টাগনের বিজ্ঞপ্তি ছাড়াই এই ঘোষণা করা হয়েছিল।’

খুঁজুন