শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল: সিনেমার মঞ্চে গাজার কান্না

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল: সিনেমার মঞ্চে গাজার কান্না

ইতালির লিদো দি ভেনেসিয়ায় শুরু হয়েছে ৮২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫। এবারের উৎসবটি পরিণত হয়েছে মানবিক প্রতিবাদের এক গুরুত্বপূর্ণ মঞ্চে।

গত ৩০ আগস্ট যখন উৎসবের লাল কার্পেটে ঝলমলে ফ্ল্যাশ ও ফ্যাশনের ঢেউ চলছে, ঠিক তখনই শুরু হয় গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ, মিছিল। প্রায় ৫ হাজার মানুষ একত্রিত হয়ে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। স্লোগান ওঠে—Free Palestina, Stop the Genocide, From the river to the sea, Palestine will be free.

এবারের চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার করা হয়- The Voice of Hind Rajab, যা গাজায় নিহত এক শিশুর গল্প অবলম্বনে নির্মিত। এই ছবিতে গাজার নিষ্পাপ কণ্ঠগুলোকে সেলুলয়েডে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা ফুটে উঠেছে। একইসাথে, অনেক শিল্পী ও নির্মাতা ফেস্টিভ্যাল কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন, গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার জন্য। তারা বলেছেন, চলচ্চিত্র শুধু বিনোদন নয়, এটি প্রতিবাদেরও ভাষা।

গাজায় নিরবিচার বোমাবর্ষণ, শিশুহত্যা, খাদ্য ও চিকিৎসার সংকট- ভেনিসের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের মাধ্যমে সাংস্কৃতিক প্ল্যাটফর্মে এবছর যে মাত্রায় উঠে এসেছে, তা নজিরবিহীন। ইউরোপীয় সংবাদমাধ্যম, আন্তর্জাতিক ফিল্ম জার্নাল এবং মানবাধিকার সংস্থাগুলো এই প্রতিবাদকে প্রয়োজনীয় এবং নৈতিক হিসেবে উল্লেখ করেছে।

গত ২৭ আগস্ট থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ ফেস্টিভ্যাল চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। ইতালীয় চলচ্চিত্র নির্মাতা পাওলো সোরেনতিনোর 'লা গ্রাসে' ছবি দিয়ে ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয় এবং শেষ করা হবে- Dog 51 (Cédric Jimenez) চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে। লাইফটাইম সম্মাননা দেয়া হবে- Werner Herzog ও Kim Novak কে।

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ আন্তর্জাতিক মহলকে মনে করিয়ে দিয়েছে, চলচ্চিত্র শুধু গল্প বলার মাধ্যম নয়। এটি প্রতিরোধ, প্রতিবাদ ও পরিবর্তনেরও কণ্ঠস্বর। যখন বিশ্ব বিবেক চুপ করে থাকে, তখন শিল্প সাহস করে কথা বলে।

খুঁজুন