শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ভোটাধিকার হরণের ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি

ভোটাধিকার হরণের ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি

মো হিমেল মিয়া, মনোহরদী নরসিংদী :

নরসিংদী: বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপতৎপরতা কিংবা দালালি দলটি মেনে নেবে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর মনোহরদী অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুয়েল বলেন, আমরা চাই আগামী নির্বাচন হোক অংশগ্রহণমূলক ও সুষ্ঠু। জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা রাজপথে তা প্রতিহত করবে। তিনি আরও বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে মানুষের কল্যাণে কাজ করেছে। আগামী দিনের বাংলাদেশ হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ। তারেক রহমান প্রদত্ত ৩১ দফা রূপরেখা আগামী রাষ্ট্র পুনর্গঠনের দিকনির্দেশনা বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মিয়া। এতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো, জেলা বিএনপির সদস্য জাকারিয়া আল মামুন, মাহমুদুল হক ও ডা. আব্দুর রেহান। জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান প্রধান, পৌর বিএনপির সদস্য আকরাম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফি উদ্দিন আকন্দ করুণ, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রনি, সাবেক শিক্ষা ও বৃত্তি বিষয়ক সহসম্পাদক তানজিম হাসান সৌরভ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাসুম আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম মোজাহিদ, জাহিদুল ইসলাম খান রাজন, আব্দুল আল টিটু, ওমর ফারুক সোহেল, পৌর ছাত্রদল নেতা সোহেল তানভীর, ফয়সাল আহমেদ সুমন, মনোহরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর প্রধান ও সিয়াম প্রধান।

অনুষ্ঠানে মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

খুঁজুন