রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ভুলে ভরা এনআইডি

ভুলে ভরা এনআইডি

দেশের নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে সরকার জাতীয় পরিচয়পত্রের দিকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু পরিচয়পত্রে ব্যক্তির নাম ভুল, জেলার নাম ভুল কিংবা বয়সে হেরফের হচ্ছে। অনেক সময় জাতীয় পরিচয়পত্রে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হচ্ছে। এমন বিভিন্ন সমস্যার কারণে বিড়ম্বণায় পরছেন জনগণ। ভুলে ভরা এনআইডি (জাতীয় পরিচয়পত্র) স্মার্টকার্ড। কারো মায়ের নাম, কারো আবার বাবার নাম ঠিক নেই। ভুল ছাপা হয়েছে নিজের নামও।

লালমনিরহাটের আদিতমারীর বালাপুকুর উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক লক্ষ্মীকান্ত রায় করোনা টিকা নিবন্ধন করতে গিয়ে দেখেন ২০১৪ সালের ৩ জুনে মারা গেছেন তিনি।

সিরাজগঞ্জের তাড়াশে ভুলে ভরা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে দিশেহারা শত শত নাগরিক। দিনের পর দিন ধরনা দিয়েও কোনো কাজ হচ্ছে না। উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় শত শত নাগরিক জাতীয় পরিচয়পত্রে নামের ভুল, নামের বানান ভুল, ভুল ঠিকানা, বয়সের ভুল, বাবা-মায়ের নামের ভুলসহ নানা ধরনের ভুলের বোঝা নিয়ে অস্বস্তিতে দিন কাটাচ্ছেন।

তাড়াশ পৌর শহরের বাসিন্দা নায়েব আলী জানান, বিভিন্ন সরকারি দপ্তরে ভুলে ভরা জাতীয় পরিচয়পত্র দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আবার এ ভুল সংশোধন করতে গিয়েও উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে দ্বিতীয় দফা হয়রানির শিকার হতে হচ্ছে।

সিলেট সদর উপজেলার বাসিন্দা চল্লিশোর্ধ রহিমা খাতুনের জাতীয় পরিচয়পত্রে নামের ভুল সংশোধনে ৭/৮ বার ঘুরে সংশোধন করতে পারেননি। এই চিত্র শুধু সিলেট নয় সমগ্র বাংলাদেশ জুড়ে জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনে বছরে পর বছর মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

খুঁজুন