শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ

ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ

নারীদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা।

নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারায় বাংলার মেয়েরা। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র করে শামসুন্নাহার-রুপনারা। রাউন্ড রবিন লিগে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল। চার দল নিয়ে হওয়া এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান ৪। অন্যদিকে টুর্নামেন্টে নিজেদের দুটি ম্যাচে হেরে ফাইনালের রেস থেকে ছিটকে গেছে ভুটান। ভারত ও নেপালের বিপক্ষে মোট ১৬টা গোল হজম করে ভুটানের ২০ না পেরোনো মেয়েরা।

খুঁজুন