মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ভুটভুটি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই বোন নিহত, বাবা ও মা হাসপাতালে

ভুটভুটি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই বোন নিহত, বাবা ও মা হাসপাতালে

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

ভুটভুটি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ ৩ জন নিহত, নিহত দুই বোন (শিশুর) বাবা ও মা কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৭ জুন সকাল পনে ৮ টারদিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বগুড়া শহরতলীর এরুলিয়া এলাকায়।নিহত ও আহতদের সত্যতা

নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার এস আই ইমতিয়াজ আহম্মেদ।

নিহত ৩ জনের মধ্যে আপন দুই বোন হলেন, আশা আক্তার মনি (৮) এবং তার ছোট বোন খাদিজা আত্তার (২)। অপর নিহত ব্যাক্তি হলেন, দূর্ঘটনার শিকার সিএনজি চালক আমিনুর রহমান ওরফে তোতা (৫৪)।

এদূর্ঘটনায় নিহত দুই বোন আশা আক্তার মনি ও খাদিজা আত্তার এর বাবা রাশেদ শেখ (২৬) এবং তাদের মা জ্যোৎস্না বেগম (২৪) গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানিয় সুত্র জানায়, বগুড়ার কাহালু উপজেলার বিবির পুকুর গ্রামের স্বামী-স্ত্রী তাদের দুই শিশু সন্তান মেয়ে কে সাথে নিয়ে কাহালু উপজেলার নারহট্ট গ্রামের মৃত আব্দুল জলিল এর ছেলের সিএনজি যোগে তাদের এক আত্বীয় মারা গেছেন সেখানে 'গাইবান্ধা জেলার বোনারপাড়ায়' যাচ্ছিলেন। যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হয়ে দুই বোন (শিশু) সহ সিএনজি চালক মোট ৩ জনের মর্মান্তিকভাবে মৃত্যু হয় এবং শিশু নিহত দুই বোনের বাবা ও মা গুরুতর আহত হোন।

এব্যাপারে ঐ পুলিশ কর্মকর্তা আরো জানান, দূর্ঘটনাস্থলে সিএনজি ও ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। এসময় গুরুতর জখম অবস্থায় দুই শিশু সন্তান ও তাদের বাবা-মা ৪ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষনা করেন।

সংবাদ সংগ্রহকালে নিহত দুই বোনের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। অপরদিকে পুলিশ পৌছার পূর্বেই দূর্ঘটনাস্থল থেকে সিএনজি চালকের মৃতদেহ তার স্বজনরা নিয়ে যায়। এব্যাপারে আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

খুঁজুন