তুরস্ক এবং সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১১৮ জন নিহত হয়েছে। তুর্কি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, দেশটিতে নিহত হয়েছে ৭৬ জন। আহত ৪৪০ জন।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটিতে নিহত হয়েছে ৪২ জন। আহত হয়েছে দুই শতাধিক। ধসে গেছে বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন। আটকে পড়েছে অনেকে। একই ভূমিকম্প আঘাত হেনেছে লেবানন এবং সাইপ্রাসে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভোর চারটায় তুরস্কের কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায় ভুমিকম্প আঘাত হানে। ভুকম্পনের উৎপত্তি ১৭ দশমিক নয় কিলোমিটার গভীরে। ৪৫ সেকেন্ডের মতো ভূকম্পন স্থায়ী হয় বলে জানায় বিবিসি। ১৫ মিনিট পর তুরস্কের গাজিয়ানটেপে ৬ দশমিক ৭ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। ১৯৯৯ সালে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ১৭ হাজার মানুষ নিহত হয়।
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত শতাধিক
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত শতাধিক
তুরস্ক এবং সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১১৮ জন নিহত হয়েছে। তুর্কি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, দেশটিতে নিহত হয়েছে ৭৬ জন। আহত ৪৪০ জন।সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটিতে নিহত হয়েছে ৪২ জন। আহত হয়েছে দুই
শতাধিক। ধসে গেছে বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন। আটকে পড়েছে অনেকে। একই ভূমিকম্প আঘাত হেনেছে লেবানন এবং সাইপ্রাসে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভোর চারটায় তুরস্কের কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায় ভুমিকম্প আঘাত হানে। ভুকম্পনের উৎপত্তি ১৭ দশমিক
নয় কিলোমিটার গভীরে। ৪৫ সেকেন্ডের মতো ভূকম্পন স্থায়ী হয় বলে জানায় বিবিসি। ১৫ মিনিট পর তুরস্কের গাজিয়ানটেপে ৬ দশমিক ৭ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। ১৯৯৯ সালে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ১৭ হাজার মানুষ নিহত হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত