পাকিস্তানে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ এলাকা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ু মন্ত্রী শেরি রেহমান।
বহু ঘরবাড়ি, রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে, নষ্ট হয়েছে ফসল। ভয়াবহ এ বন্যায় অন্তত ১ হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আসাদ উমর। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে পাকিস্তান। বন্যাগ্রস্ত পাকিস্তানকে একটি বিশাল সমুদ্রের সাথে তুলনা করেছেন জলবায়ু মন্ত্রী শেরি রেহমান। পানি সেচে ফেরার জন্য কোনো শুকনো জমি নেই। তিনি একে অকল্পনীয় সংকট বলে উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে, তিন কোটি ৩০ লাখের বেশি পাকিস্তানি নাগরিক ঐতিহাসিক এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান
পাকিস্তানে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ এলাকা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ু মন্ত্রী শেরি রেহমান। বহু ঘরবাড়ি, রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে, নষ্ট হয়েছে ফসল।
ভয়াবহ এ বন্যায় অন্তত ১ হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আসাদ উমর। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে পাকিস্তান। বন্যাগ্রস্ত পাকিস্তানকে একটি বিশাল সমুদ্রের সাথে তুলনা করেছেন জলবায়ু
মন্ত্রী শেরি রেহমান। পানি সেচে ফেরার জন্য কোনো শুকনো জমি নেই। তিনি একে অকল্পনীয় সংকট বলে উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে, তিন কোটি ৩০ লাখের বেশি পাকিস্তানি নাগরিক ঐতিহাসিক এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত