সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ভয়াবহ হরকা বান ধেয়ে আসছে

ভয়াবহ হরকা বান ধেয়ে আসছে

উজান থেকে তিস্তা নদী হয়ে বাংলাদেশে ভয়াবহ হরকা বান ধেয়ে আসছে। বুধবার পানি উন্নয়ন বোর্ডের নীলফামারীর ডালিয়া বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। 

এদিকে ভয়াবহ ঢলের আগাম পূর্বাভাসে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা নদী অববাহিকার চর ও গ্রামে বসবাসকৃত মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। অপরদিকে সকাল থেকে এ অঞ্চলে চলছে বৃষ্টিপাত। মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে বেগ পেতে হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র জানায়, বাংলাদেশের তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখে নজরদারি করা হচ্ছে। মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে- নদীপাড়ের মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। তিস্তা ব্যারাজের ফাড বাইপাস এলাকা দিয়ে মানুষজনকে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


খুঁজুন