সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ভ্যেকু দিয়ে মাটি কাটায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

ভ্যেকু দিয়ে মাটি কাটায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি :

চাঁদপুরেরর হাজীগঞ্জে ভ্যেকু দিয়ে কৃষি জমির মাটি কাটার দায়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে জরিমানা  ৫ লাখ টাকা করেছে ভ্রাম্যমান আদালত।  সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের দক্ষিন পাড়া মাঠে চেয়ারম্যানের বেড়িতে  এই আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।  

জরিমানা প্রাপ্তরা হলেন, ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওই গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে জলিলুর রহমান মির্জা দুলাল, একই ইউনিয়নের গঙ্গানগর গ্রামের আমির হোসেনের ছেলে শাহাদাত হোসেন, শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের হাসান আহম্মদের ছেলে রেজাউল করিম, একই উপজেলার রাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মাইনুদ্দিন ও কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. শরীফ।

খোঁজ নিয়ে জানা যায়, হাটিলা পূর্ব ইউনিয়নের দক্ষিন কৃষি মাঠে সাবেক ইউপি জলিলুর রহমান দুলাল মির্জার বেড়ীতে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কয়েকটি ভ্যেকু  দিয়ে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে রোববার দিবাগত রাতে ওই বেড়িতে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম। 

রাতেই ম্যাজিষ্ট্রেটের  উপস্থিতি টের পেয়ে ভ্যেকুর মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। প রাতেই ম্যাাজিষ্ট্রেট স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের জিম্মায় ভ্যেকু মেশিনগুলো জমা দিয়ে আসেন। 

পরের দিন  সোমবার সকাল এক দফা ও বিকালে ২য় দফা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাবেক ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলালকে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে নগদ ১ লাখ টাকা, ভ্যেকুর প্রতিনিধি মো. শরীফকে ৫০ হাজার, রেজাউল করিমকে ২ লাখ, মো. মাইনুদ্দিনকে ১ লাখ ও শাহাদাত হোসেনকে ৫০ হাজার টাকাসহ মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত

। পরবতর্তীতে উক্ত অংশসহ কোথায় ও থেকে মাটি না কাটার জন্য জরিমানাপ্রাপ্ত সবাইকে সর্তক করে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারসহ স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নিবর্বাহী ম্যাজিষ্ট্রট রাশেদুল ইসলাম জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর আলোকে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। 

খুঁজুন