র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে আনুমানিক ৯,০০,০০০টাকা মূল্যের ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আঃ মালেক (৩০) ও ২। সুমি আক্তার (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ- ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এই অভিনব কায়দায় যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে আনুমানিক ৯,০০,০০০টাকা মূল্যের ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১।
আঃ মালেক (৩০) ও ২। সুমি আক্তার (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ- ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক
ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এই অভিনব কায়দায় যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত