ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন এনামুল হক বিজয়। রানের বিশ্বরেকর্ড গড়েন এই উইকেট কিপার ব্যাটার। বিশ্বের ঘরোয়া লিগ ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ফরম্যাটের এক মৌসুমে গড়েছেন এক হাজার রানের কীর্তি।
এবার পেলেন সেসবের পুরস্কারও। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের একদিন আগে এনামুল হক বিজয়কে টেস্ট দলে অন্তর্ভুক্ত করল বিসিবি। মূলত ইয়াসির আলি রাব্বির চোটে কপাল খুলেছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকলেও টেস্টে ছিলেন না বিজয়।
অবশ্য প্রথম টেস্টে খেলার কোনো সুযোগ নেই বিজয়ের। দীর্ঘ ৮ বছর পর সাদা পোশাকের দলে ফিরে শুক্রবার দেশ ছাড়বেন তিনি। দ্বিতীয় টেস্ট থেকে তাকে পাবে বাংলাদেশ।
অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১৬ জুন। দ্বিতীয় টেস্টে অবশ্য খেলার সম্ভাবনা আছে ২৯ বছর বয়সী বিজয়ের।
সর্বশেষ ২০১৪ সালে দেশের হয়ে টেস্ট ফরম্যাটে মাঠে নেমেছিলেন বিজয়।
ইয়াসির আলির চোটে কপাল খুললো বিজয়ের
ইয়াসির আলির চোটে কপাল খুললো বিজয়ের
ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন এনামুল হক বিজয়। রানের বিশ্বরেকর্ড গড়েন এই উইকেট কিপার ব্যাটার। বিশ্বের ঘরোয়া লিগ ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ফরম্যাটের এক মৌসুমে গড়েছেন এক হাজার রানের কীর্তি।এবার পেলেন সেসবের পুরস্কারও। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের একদিন
আগে এনামুল হক বিজয়কে টেস্ট দলে অন্তর্ভুক্ত করল বিসিবি। মূলত ইয়াসির আলি রাব্বির চোটে কপাল খুলেছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকলেও টেস্টে ছিলেন না বিজয়।অবশ্য প্রথম টেস্টে খেলার কোনো সুযোগ নেই বিজয়ের। দীর্ঘ ৮ বছর পর সাদা পোশাকের দলে
ফিরে শুক্রবার দেশ ছাড়বেন তিনি। দ্বিতীয় টেস্ট থেকে তাকে পাবে বাংলাদেশ।অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১৬ জুন। দ্বিতীয় টেস্টে অবশ্য খেলার সম্ভাবনা আছে ২৯ বছর বয়সী বিজয়ের।সর্বশেষ ২০১৪ সালে দেশের হয়ে টেস্ট ফরম্যাটে মাঠে নেমেছিলেন বিজয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত