উত্তরবঙ্গের
প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। শনিবার সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড়
পর্যন্ত ৫ কিলোমিটার জুড়ে যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার
যাত্রী। যমুনা সেতুর ওপরে তিন থেকে চারটি গাড়ি বিকল হবার কারণে এমন যানজট দেখা
দিয়েছে।
ঈদের ছুটি
শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। আর সে কারণেই মহাসড়কগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি
চাপ। গতকাল শুক্রবারের তুলনায় শনিবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেশি।
দেখা
যায়, যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কের উভয় লেন
যানজটে পড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে যানবাহনের চাপ
বেশি। ঈদের এই মৌসুম স্বাভাবিক সময়ে এই মহাসড়কে প্রায় ১৮ থেকে ২০ হাজার
যানবাহন চলাচল করলেও ঈদের আগে এবং পরে এই মহাসড়কে যানবাহনের চাপ দুই থেকে তিন গুণ
বৃদ্ধি পায়। উত্তরবঙ্গের এই মহাসড়ক ঢাকার সঙ্গে ২২ জেলার যানবাহনের যোগাযোগ
স্থাপন করে আছে। এই মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট গাড়ি, ট্রাক ও
মোটরসাইকেলও চলাচল করে।
যমুনা
সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান
বলেন, ‘যমুনা সেতুতে সকালে তিন থেকে চারটি যানবাহন বিকল হওয়ায় সেতু থেকে
কড্ডার মোড় পর্যন্ত যানজট রয়েছে। তবে আশা করা যাচ্ছে কিছু সময়ের মধ্যেই যানজট
দূর হবে।
যমুনা সেতুর সংযোগ সড়কে যানবাহনের চাপ
যমুনা সেতুর সংযোগ সড়কে যানবাহনের চাপ
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। শনিবার সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত ৫ কিলোমিটার জুড়ে যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার যাত্রী। যমুনা সেতুর ওপরে তিন থেকে চারটি গাড়ি বিকল হবার কারণে এমন যানজট দেখা দিয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। আর সে কারণেই মহাসড়কগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। গতকাল শুক্রবারের তুলনায়
শনিবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেশি।দেখা যায়, যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কের উভয় লেন যানজটে পড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বেশি। ঈদের এই মৌসুম স্বাভাবিক সময়ে এই মহাসড়কে প্রায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করলেও ঈদের আগে এবং পরে এই মহাসড়কে যানবাহনের চাপ দুই থেকে তিন গুণ বৃদ্ধি পায়। উত্তরবঙ্গের এই
মহাসড়ক ঢাকার সঙ্গে ২২ জেলার যানবাহনের যোগাযোগ স্থাপন করে আছে। এই মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট গাড়ি, ট্রাক ও মোটরসাইকেলও চলাচল করে। যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘যমুনা সেতুতে সকালে তিন থেকে চারটি যানবাহন বিকল হওয়ায় সেতু থেকে কড্ডার মোড় পর্যন্ত যানজট রয়েছে। তবে আশা করা যাচ্ছে কিছু সময়ের মধ্যেই যানজট দূর হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত