সেনাদলে ডাক পাওয়ার ভয়ে রাশিয়া ছাড়ার হিড়িক পড়েছে। বৃহস্পতিবার একদিনে প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে গেছেন চার হাজারের বেশি মানুষ।
ভিসা ছাড়া প্রবেশের সুযোগ থাকায় জর্জিয়া সীমান্তে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। আশপাশের দেশগুলোতে প্রবেশে বিমানের টিকিটের দাম পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত বেড়েছে।
এর আগে রিজার্ভের ৩ লাখ সেনা সমাবেশে পুতিনের ঘোষণায়, মস্কোসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। আটক হন ১ হাজার ৩শ' বিক্ষোভকারী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের সেনা সমাবেশের নির্দেশের পর রাশিয়া থেকে অনেকে দেশের বাইরে চলে যেতে চাচ্ছে। কারণ, ইউক্রেন যুদ্ধে তারা যোগ দিতে চায় না।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য তিন লাখ রিজার্ভ সৈন্যকে তলব করা হবে। তিনি বলেন, এই সংখ্যাটি রাশিয়ার মোট আড়াই কোটি রিজার্ভ সৈন্যদের মাত্র এক শতাংশ।
যুদ্ধে যাওয়া এড়াতে দেশ ছাড়ার হিড়িক রুশদের
যুদ্ধে যাওয়া এড়াতে দেশ ছাড়ার হিড়িক রুশদের
সেনাদলে ডাক পাওয়ার ভয়ে রাশিয়া ছাড়ার হিড়িক পড়েছে। বৃহস্পতিবার একদিনে প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে গেছেন চার হাজারের বেশি মানুষ।ভিসা ছাড়া প্রবেশের সুযোগ থাকায় জর্জিয়া সীমান্তে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। আশপাশের দেশগুলোতে প্রবেশে বিমানের টিকিটের দাম পাঁচ হাজার
মার্কিন ডলার পর্যন্ত বেড়েছে।এর আগে রিজার্ভের ৩ লাখ সেনা সমাবেশে পুতিনের ঘোষণায়, মস্কোসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। আটক হন ১ হাজার ৩শ' বিক্ষোভকারী।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের সেনা সমাবেশের নির্দেশের পর রাশিয়া থেকে অনেকে দেশের বাইরে চলে
যেতে চাচ্ছে। কারণ, ইউক্রেন যুদ্ধে তারা যোগ দিতে চায় না।রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য তিন লাখ রিজার্ভ সৈন্যকে তলব করা হবে। তিনি বলেন, এই সংখ্যাটি রাশিয়ার মোট আড়াই কোটি রিজার্ভ সৈন্যদের মাত্র এক শতাংশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত