সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক যুক্তরাজ্যে তীব্র তুষারপাত

যুক্তরাজ্যে তীব্র তুষারপাত

তীব্র তুষারপাতের কারণে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো ও গ্যাটউইকের ফ্লাইটগুলোও বাতিল করা হয়েছে। এছাড়া স্ট্যানস্টেড বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

শীতের শুরুতেই তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম, কার্ডিফ, লুটনসহ বিভিন্ন শহর। তুষারে ঢেকে গেছে পথ-ঘাট ও বিমানবন্দর। বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত স্কটল্যান্ড, লন্ডন এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য একটি হলুদ সতর্কতা রয়েছে। খারাপ আবহাওয়ায় দ্রুতগতির ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে।তুষারের কারণে সড়কে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ অবস্থায় চালকদের সতর্ক অবস্থায় গাড়ির চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। 

খুঁজুন