যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও আরো ছয়জন আহত হয়েছেন। শনিবার (২৩ জুলাই) এ ঘটনা ঘটে।
রেনটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ৯১১ নম্বরে ফোনকল পায় তারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন হামলাকারী শনাক্ত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হতে পারেনি কি কারণে এ হামলার ঘটনা।
রেনটন শহরে এক লাখ ৬ হাজার মানুষের বসবাস। এটি সিয়াটলের ১২ মাইল দূরে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
গত মাসেও ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। জানা যায়, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী।
মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অন্য যেকোনো ধনী দেশের তুলনায় বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি। এর আগে বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুজন শিক্ষক নিহত হন।
সূত্র : সিএনএন।
যুক্তরাষ্ট্রে আবার বন্দুক হামলা
যুক্তরাষ্ট্রে আবার বন্দুক হামলা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও আরো ছয়জন আহত হয়েছেন। শনিবার (২৩ জুলাই) এ ঘটনা ঘটে।রেনটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ৯১১ নম্বরে ফোনকল পায় তারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন হামলাকারী শনাক্ত হয়েছে। আহতদের হাসপাতালে
নেওয়া হয়েছে।পুলিশ প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হতে পারেনি কি কারণে এ হামলার ঘটনা।রেনটন শহরে এক লাখ ৬ হাজার মানুষের বসবাস। এটি সিয়াটলের ১২ মাইল দূরে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।গত মাসেও ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। জানা
যায়, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী।মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অন্য যেকোনো ধনী দেশের তুলনায় বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি। এর আগে বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুজন শিক্ষক নিহত হন। সূত্র : সিএনএন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত