যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক বন্দুকধারীর হামলায় চারজন আহত হয়েছেন। পরে হামলাকারী নিজেও আত্মঘাতী হন বলে জানিয়েছে দেশটির পুলিশ। একটি স্কুলের সামনে স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে।
হামলার খবরে দ্রুত হাজির হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘিরে ফেলে পুরো এলাকা। লকডাউন করে রাখা হয় ইউনিভার্সিটি অব ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আশপাশের এলাকা। হামলাকারীর সন্ধানে বাড়ি বাড়ি চালানো হয় তল্লাশি। বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত জারি ছিল সতর্কতাও।
ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে একজনকে চিহ্নিত করা গেছে। প্রাথমিকভাবে সন্দেহভাজন ওই ব্যক্তির নাম র্যামন্ড স্পেনসার এবং তার বয়স ২৩। হামলাকারীর মোটিভ ছিল সম্প্রদায়ের লোকজনদের ওপর হামলার ঘটনা ঘটানো। তবে এখনো তদন্ত চলছে বলেও জানিয়েছে তারা। হামলাকারী একজনই ছিলেন বলেও ধারণা তাদের।
খবর অনুযায়ী, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী তল্লাশি শুরু করে পুলিশ। এরপর একটি পাশের অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে হামলাকারীর অবস্থান শনাক্ত করে তারা। পুলিশের দাবি সেখানেই ওই হামলাকারী আত্মঘাতী হন। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ রাইফেল উদ্ধার করে যেটি স্নাইপার টাইপ সেটআপ করা ছিল।
সূত্র: রয়টার্স, দ্যা নিউ ইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আহত ৪, হামলাকারী নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আহত ৪, হামলাকারী নিহত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক বন্দুকধারীর হামলায় চারজন আহত হয়েছেন। পরে হামলাকারী নিজেও আত্মঘাতী হন বলে জানিয়েছে দেশটির পুলিশ। একটি স্কুলের সামনে স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে।হামলার খবরে দ্রুত হাজির হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘিরে ফেলে পুরো এলাকা। লকডাউন করে রাখা হয় ইউনিভার্সিটি অব ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আশপাশের এলাকা।
হামলাকারীর সন্ধানে বাড়ি বাড়ি চালানো হয় তল্লাশি। বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত জারি ছিল সতর্কতাও।ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে একজনকে চিহ্নিত করা গেছে। প্রাথমিকভাবে সন্দেহভাজন ওই ব্যক্তির নাম র্যামন্ড স্পেনসার এবং তার বয়স ২৩। হামলাকারীর মোটিভ ছিল সম্প্রদায়ের লোকজনদের ওপর হামলার ঘটনা ঘটানো। তবে এখনো তদন্ত চলছে বলেও জানিয়েছে তারা। হামলাকারী
একজনই ছিলেন বলেও ধারণা তাদের।খবর অনুযায়ী, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী তল্লাশি শুরু করে পুলিশ। এরপর একটি পাশের অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে হামলাকারীর অবস্থান শনাক্ত করে তারা। পুলিশের দাবি সেখানেই ওই হামলাকারী আত্মঘাতী হন। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ রাইফেল উদ্ধার করে যেটি স্নাইপার টাইপ সেটআপ করা ছিল।সূত্র: রয়টার্স, দ্যা নিউ ইয়র্ক টাইমস।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত