রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে সাড়ে পাঁচ কোটি ভিসাধারীর নথি পর্যালোচনা

যুক্তরাষ্ট্রে সাড়ে পাঁচ কোটি ভিসাধারীর নথি পর্যালোচনা

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বৈধ মার্কিন ভিসাধারী প্রায় সাড়ে পাঁচ কোটি বিদেশির নথি তারা যাচাই-বাছাই করছে। উদ্দেশ্য হলো, কেউ অভিবাসন আইন ভঙ্গ করেছেন কি না কিংবা ভিসা বাতিলযোগ্য অপরাধে জড়িত কি না, তা খুঁজে বের করা।

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া লিখিত জবাবে দপ্তর জানায়, সব ভিসাই বারবার যাচাই-বাছাই করা হচ্ছে। এতে আইন প্রয়োগকারী সংস্থার নথি, অভিবাসন রেকর্ড এবং ভিসা ইস্যুর পর প্রকাশ পাওয়া নতুন তথ্যও অন্তর্ভুক্ত হচ্ছে। ভিসার মেয়াদোত্তীর্ণের পর অবস্থান, অপরাধে জড়িত থাকা, জননিরাপত্তার জন্য হুমকি তৈরি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানো বা সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা— এসব বিষয়কে অযোগ্যতার ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।

এদিকে খবর প্রকাশের পরই বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, বাণিজ্যিক ট্রাকচালকদের জন্য সব কর্মভিসা ইস্যু স্থগিত করা হবে। তিনি এক্সে লিখেছেন, বিদেশি ট্রাকচালকরা আমেরিকানদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে এবং দেশীয় ট্রাকচালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে।



খুঁজুন