সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

একটি তথ্যচিত্রে বিভ্রান্তিকর সম্পাদনার অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা এ মামলায় তিনি শত কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, বিবিসি উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষমূলকভাবে ট্রাম্পের ভাষণটি সম্পাদনা করেছে এবং এটি ছিল অত্যন্ত প্রতারণামূলক। আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, মানহানি এবং ফ্লোরিডার বাণিজ্য আইন লঙ্ঘনের অভিযোগে এই মামলা করা হয়েছে। দুটি অভিযোগের প্রতিটির জন্য ট্রাম্প ৫ বিলিয়ন ডলার করে মোট ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

এর আগে নভেম্বরে এ বিষয়ে বিবিসি ক্ষমা চেয়েছিল। তবে তখন তারা ট্রাম্পের ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করে জানায়, মানহানির মামলার কোনো যৌক্তিক ভিত্তি নেই। মামলা দায়েরের পর এখনো এ বিষয়ে বিবিসি নতুন করে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

খুঁজুন