স্পোর্টস ডেস্ক: বিশ্ব সামরিক ক্রীড়াঙ্গনের মর্যাদাপূর্ণ আসর সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হওয়া এই প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করছে দেশের সশস্ত্র বাহিনী বিভাগ। আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা বা সিআইএসএমের আয়োজনে এই টুর্নামেন্টটি চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।
এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ সিআইএসএমের সদস্য ১৩টি দেশের মোট ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া প্রতিযোগিতায় আন্তর্জাতিক সংস্থাটির সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত সিআইএসএম ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে প্রতিষ্ঠিত হয়। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এই সংস্থার মূল লক্ষ্য। বর্তমানে ১৪২টি দেশ এই সংস্থার সদস্য হিসেবে যুক্ত রয়েছে।
বাংলাদেশ ১৯৭৬ সালে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থার ৪১তম সদস্য হিসেবে যোগদান করেছিল। দেশের মাটিতে এই টুর্নামেন্টের সফল আয়োজন সামরিক অঙ্গনে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। এই বিশ্ব আসরের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম ও ক্রীড়া সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ঢাকায় বসছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর
ঢাকায় বসছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর
স্পোর্টস ডেস্ক: বিশ্ব সামরিক ক্রীড়াঙ্গনের মর্যাদাপূর্ণ আসর সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হওয়া এই প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করছে দেশের সশস্ত্র বাহিনী বিভাগ। আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা বা সিআইএসএমের আয়োজনে এই টুর্নামেন্টটি চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ সিআইএসএমের সদস্য ১৩টি দেশের মোট ১১৭ জন সামরিক
কর্মকর্তা ও গলফার অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া প্রতিযোগিতায় আন্তর্জাতিক সংস্থাটির সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।উল্লেখ্য, অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত সিআইএসএম ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে প্রতিষ্ঠিত হয়। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য এবং
আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এই সংস্থার মূল লক্ষ্য। বর্তমানে ১৪২টি দেশ এই সংস্থার সদস্য হিসেবে যুক্ত রয়েছে।বাংলাদেশ ১৯৭৬ সালে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থার ৪১তম সদস্য হিসেবে যোগদান করেছিল। দেশের মাটিতে এই টুর্নামেন্টের সফল আয়োজন সামরিক অঙ্গনে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। এই বিশ্ব আসরের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম ও ক্রীড়া সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত