রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ১০ জুন সারাদেশে শ্রাবন্তীর ‘বিক্ষোভ’

১০ জুন সারাদেশে শ্রাবন্তীর ‘বিক্ষোভ’

সায়মা সাদিয়া : পশ্চিবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। শাকিব খানের পর এবার তিনি বাংলাদেশের শান্ত খানের সঙ্গে জুটি বেঁধে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেছেন।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আগামী ১০ জুন সারাদেশে মুক্তি পাবে। সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছেন শ্রাবন্তী।

শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী এবং শান্ত খান। সিনেমাটি প্রসঙ্গে শান্ত বলেন, সিনেমাটিতে আমি ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে নামি। আমার সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভালো।’

শান্ত আরো বলেন, ‘সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগে বেশ কিছুদিন অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলাম প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চু আঙ্কেলের কাছে। তখনো সারা দেশে ছাত্র আন্দোলনের রেশ কাটেনি। আমি ইউটিউব দেখে ছাত্রদের মিছিলসহ নানা মুভমেন্ট আত্মস্থ করেছি। পরিচালক রনি ভাইও আমাকে সহযোগিতা করেছেন। শ্রাবন্তীর কথা না বললেই নয়, সহশিল্পী হিসেবে তার তুলনা হয় না। আমার সঙ্গে শুটিংয়ের আগে প্রতিটি দৃশ্য নিয়ে আলোচনা করতো। বেশ সুবিধা হতো আমার। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’

শ্রাবন্তী-শান্ত ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ অনেকে।

খুঁজুন