বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মানদানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার পরিবারকে নিয়ে কোনো কটাক্ষ করা হলে তিনি তা কোনোভাবেই বরদাশত করবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা হুঁশিয়ারি দিয়েছেন যে এমন পরিস্থিতি তৈরি হলে তিনি একজন যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হবেন। স্বামী ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে একটি জনপ্রিয় শোতে অংশ নেওয়ার পর থেকেই মূলত বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
ওই অনুষ্ঠানে এই দম্পতি নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য ও ট্রলিংয়ের শিকার হন। তারা জানান, একসময় রাশমিকা টানা এক বছর প্রতিদিন বিজয়কে বিয়ের প্রস্তাব দিতেন। এই ব্যক্তিগত বিষয়গুলো সামনে আসার পর নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন এই তারকা জুটি।
এ প্রসঙ্গে ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় রাশমিকা বলেন যে তিনি আগে অনলাইনে ওঠা নেতিবাচক কথার কড়া জবাব দিলেও এখন আর তর্কে জড়ান না। তার মতে, এসবের উত্তর দেওয়া কেবলই সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। তবে অভিনয় কিংবা নিজের কাজ নিয়ে যেকোনো সমালোচনা তিনি আনন্দের সঙ্গেই মাথা পেতে নেন।
অভিনেত্রী আরও বলেন যে পেশাগত জীবনের অংশ হিসেবে সমালোচনা থাকতেই পারে এবং তিনি সবার মতপ্রকাশের স্বাধীনতাকে সবসময় সম্মান করেন। কিন্তু স্বামী বিজয় ছাড়াও তার পরিবারের অন্য সদস্যরা যেহেতু বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন, তাই তাদের নিয়ে কোনো ধরনের কটূক্তি তিনি সহ্য করবেন না।
উল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন দক্ষিণ ভারতীয় সিনেমার এই আলোচিত জুটি। এর আগে গত বছরের অক্টোবর মাসে তারা বাগদান সম্পন্ন করেছিলেন এবং ২০১৮ সালে 'গীত গোবিন্দম' সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি বেঁধেছিলেন।
পরিবারকে কটাক্ষ করা হলে ‘গর্জে উঠব’: রাশমিকা
পরিবারকে কটাক্ষ করা হলে ‘গর্জে উঠব’: রাশমিকা
বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মানদানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার পরিবারকে নিয়ে কোনো কটাক্ষ করা হলে তিনি তা কোনোভাবেই বরদাশত করবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা হুঁশিয়ারি দিয়েছেন যে এমন পরিস্থিতি তৈরি হলে তিনি একজন যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হবেন। স্বামী ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে একটি জনপ্রিয় শোতে অংশ নেওয়ার পর থেকেই মূলত বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।ওই অনুষ্ঠানে এই দম্পতি নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য
ও ট্রলিংয়ের শিকার হন। তারা জানান, একসময় রাশমিকা টানা এক বছর প্রতিদিন বিজয়কে বিয়ের প্রস্তাব দিতেন। এই ব্যক্তিগত বিষয়গুলো সামনে আসার পর নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন এই তারকা জুটি।এ প্রসঙ্গে ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় রাশমিকা বলেন যে তিনি আগে অনলাইনে ওঠা নেতিবাচক কথার কড়া জবাব দিলেও এখন আর তর্কে জড়ান না। তার মতে, এসবের উত্তর দেওয়া কেবলই সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। তবে অভিনয় কিংবা নিজের কাজ নিয়ে যেকোনো সমালোচনা তিনি আনন্দের সঙ্গেই মাথা পেতে নেন।অভিনেত্রী আরও বলেন যে
পেশাগত জীবনের অংশ হিসেবে সমালোচনা থাকতেই পারে এবং তিনি সবার মতপ্রকাশের স্বাধীনতাকে সবসময় সম্মান করেন। কিন্তু স্বামী বিজয় ছাড়াও তার পরিবারের অন্য সদস্যরা যেহেতু বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন, তাই তাদের নিয়ে কোনো ধরনের কটূক্তি তিনি সহ্য করবেন না।উল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন দক্ষিণ ভারতীয় সিনেমার এই আলোচিত জুটি। এর আগে গত বছরের অক্টোবর মাসে তারা বাগদান সম্পন্ন করেছিলেন এবং ২০১৮ সালে 'গীত গোবিন্দম' সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি বেঁধেছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত