সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ১৫ দিনের শিশুকে বিক্রি করলেন মা !

১৫ দিনের শিশুকে বিক্রি করলেন মা !

সদ্যোজাত সন্তানকে অর্থের বিনিময়ে বিক্রি দিলেন এক মা! এ ঘটনা অবশ্য নতুন নয়। ভারতে অনেকেই সন্তান বড় করার খরচ সামলাতে পারেন না। আর্থিক সামর্থ্য না থাকায় এর আগেও কোলের সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছেন অনেকে। তবে এই ঘটনা যেন সব কিছুকে ছাপিয়ে গেছে। কেনাকাটার শখ ছিল মা-বাবার। সন্তানও তারা সে ভাবে চাইছিলেন না। তাই তড়িঘড়ি ১৫ দিনের সন্তানকে বিক্রি করে দেন সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়। সেই টাকা পকেটে নিয়ে চলে যান বাজারে! কিনে ফেলেন মোটরবাইক— আরও অনেক খুচরো বাড়ির জিনিস।

মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা ২৩ বছরের শাইনা বাঈ সপ্তাহ দুয়েক আগে জন্ম দিয়েছেন শিশুটির। মহিলার সঙ্গী সন্তানের কোনও দায়িত্ব নিতে অস্বীকার করেন। মহিলার সঙ্গী পেশায় দিনমজুর। ভাড়া বাড়িতেই বাস তাদের। বাড়ির মালিক প্রথম শিশু বিক্রির বিষয়টি খেয়াল করেন। বাড়িওয়ালার কথা অনুযায়ী, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই শাইনা ও তার সঙ্গীর মধ্যে মনোমালিন্য চলছিল। শিশুর জন্মের পরে সেই অশান্তি আরও চরমে ওঠে। তার পরেই এই সন্তান বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন কি না, তা এখনও জানা যায়নি। ইনদওর থেকে ৪০ কিলোমিটার দূরে এক নিঃসন্তান দম্পতির কাছে নবজাতককে বিক্রি করে দেন তারা। এক সন্ধ্যায় শিশুটিকে সঙ্গে নিয়ে তারা বেরিয়েছিলেন। যখন তারা ফিরে এসেছিলেন তখন শিশুটি তাদের সঙ্গে ছিল না। পরিবর্তে মোটর সাইকেল, টিভি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন নিয়ে ফিরেছিলেন তারা!

এ সব দেখে সন্দেহ দানা বাঁধে প্রতিবেশীদের মনে। তারাই খবর দেন থানায়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে পুলিশি জেরার মুখে ভেঙে পড়েন শাইনা। সন্তান বিক্রির টাকা দিয়েই এত সব জিনিস কিনেছেন বলে জানান শাইনা এবং তার সঙ্গী। সূত্র: আনন্দবাজার

খুঁজুন