বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী • ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’ • তৌফিক ইমরোজ খালিদী ‘আপসকামী’ ছিলেন না': আমির খসরু • বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী • স্মৃতিময় সেই মাঠে গত সফরের সুখস্মৃতি ফেরানোর অভিযানে ইয়াাসির • গঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত • শনিবার থেকে সব কারখানা চালু হবে, আশা শ্রমমন্ত্রীর • ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী • ২ নতুন মুখ নিয়ে সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ • নওগাঁয় রাণীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
প্রবাস মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রবাস ডেস্ক: সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিংয়ায় যাওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম ধাপে ১১২ জন কর্মী একটি ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে যাত্রা করেছেন। এই কর্মসূচির আওতায় আগামীতে প্রায় দশ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা শ্রমবাজারটি পুনরায় চালু হওয়ায় দেশের জনশক্তি খাতে এক নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তারা জানান, প্রধানমন্ত্রীর বিশেষ কূটনৈতিক প্রচেষ্টায় বন্ধ থাকা এই শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুই দেশের সহযোগিতায় এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। কর্মীদের আরও দক্ষ করে গড়ে তুলতে সরকার আগামীতে ভাষা প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা করছে।

বক্তব্যে প্রধানমন্ত্রী প্রবাসীদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, প্রবাসীদের আচার-আচরণের মাধ্যমেই বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি গড়ে ওঠে। তাই সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

খুঁজুন