বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর • প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ
বিনোদন ১৫০ কোটির ঘরে ‘রাধে শ্যাম’

১৫০ কোটির ঘরে ‘রাধে শ্যাম’

বলিউড ভেল্কি দেখিয়েই যাচ্ছে। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ প্রথম দিনেই ১০ কোটি। প্রভাস-পূজা হেগড়ের প্রথম জুটি মাত্র তিন দিনে ১৫১ কোটি ব্যবসা করে ফেলল! সমালোচিত হয়েও প্রযোজক, পরিচালকের মুখে যুদ্ধ জয়ের চওড়া হাসি এনে দিয়েছে ‘রাধে শ্যাম’।

বলিউডের খবর, মুক্তির আগেই নাকি স্যাটেলাইট, ডিজিটাল সত্ত্ব বিক্রি করে ২০০ কোটি উপার্জন করে ফেলেছে এই ছবি।

প্রভাস সম্ভবত নিজেও বোঝেননি প্রথম ছবিতেই তার আর পূজার জুটি এত ভালো লাগবে দর্শকদের। ‘বাহুবলী’-এর পরে এই ছবিতে তিনি হস্তরেখাবিদ। এ ছাড়া, ছবিতে শোনা গেছে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর। ছবির শুট হয়েছে ইতালি, জর্জিয়া এবং হায়দরাবাদে।

১১ মার্চ মুক্তি পেয়েছে গুলশন কুমার এবং টি-সিরিজের ‘রাধে শ্যাম’। ইউভি ক্রিয়েশনের প্রযোজনায়, রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ছবির সম্পাদক কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও। প্রযোজক ভূষণ কুমার।


সূত্র : আনন্দবাজার

খুঁজুন