সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা • স্টেশন আছে লাইন নেই, যন্ত্র আছে জনবল নেই; পরিকল্পনায় গলদে বেহাল প্রকল্প • মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ! • গোলযোগের মাঝেও হরমুজে সাঁতার: প্রকৃতির কান্না শোনাতে এক ব্রিটিশের অভিযান • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেনে ‘কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে’ আগুন দেওয়ার অভিযোগ • লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড • বেঞ্চে লোপেসকে লাল কার্ড, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্লিক • ‘অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ সিজন-২ • কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে • ‘গৃহবন্দিত্বের আদেশ অমান্য’, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কার
খেলাধুলা ২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা

২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: লা লিগার রোমাঞ্চকর ম্যাচে ভিয়ারেয়ালকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক বার্সেলোনা। কাম্প নউয়ে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুর দিকে বড় হোঁচট খেয়েছিল হান্সি ফ্লিকের দল। মাত্র দুই মিনিট আট সেকেন্ডের ব্যবধানে দুটি গোল হজম করে পিছিয়ে পড়েছিল তারা। তবে প্রাথমিক সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

ম্যাচের পঞ্চম মিনিটে নিজেদের সীমানায় লোপেসের ভুলের সুযোগ নিয়ে প্রথম গোল করেন ভিয়ারেয়ালের বুকানন। এর কিছুক্ষণ পর গতিময় প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন ওলুওয়াসেয়ি। প্রথমার্ধে পেনাল্টি মিস করাসহ বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক রূপ ধারণ করে বার্সেলোনা। ম্যাচের ৫৩তম মিনিটে পেদ্রির ক্রসে কোনাকুনি হেডে ব্যবধান কমান ডিফেন্ডার জেরার্দ মার্তিন। এর ঠিক চার মিনিট পর ইয়ামালের বাড়ানো বল থেকে জোরাল শটে সমতা ফেরান ফের্মিন লোপেস। ম্যাচের ৬৭তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের শেষের দিকে ভিয়ারেয়ালের পাও নাভারো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। এই জয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। ১৩ ম্যাচে ১২ জয়ে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট, আর সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ভিয়ারেয়াল।

খুঁজুন