সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
স্টেশন আছে লাইন নেই, যন্ত্র আছে জনবল নেই; পরিকল্পনায় গলদে বেহাল প্রকল্প • মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ! • গোলযোগের মাঝেও হরমুজে সাঁতার: প্রকৃতির কান্না শোনাতে এক ব্রিটিশের অভিযান • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেনে ‘কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে’ আগুন দেওয়ার অভিযোগ • লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড • বেঞ্চে লোপেসকে লাল কার্ড, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্লিক • ‘অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ সিজন-২ • কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে • ‘গৃহবন্দিত্বের আদেশ অমান্য’, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কার • ভয়-রোমান্সের গল্পের সিনেমা ‘সেলফি’ আসছে ‘হইচই’য়ে
খেলাধুলা বেঞ্চে লোপেসকে লাল কার্ড, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্লিক

বেঞ্চে লোপেসকে লাল কার্ড, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্লিক

স্পোর্টস ডেস্ক: কাম্প নউয়ে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খায় বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত মিনিটের মধ্যে দুটি গোল হজম করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করেছে কাতালান ক্লাবটি।

ম্যাচের ৬১তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করা ফের্মিন লোপেসকে এর ছয় মিনিট পর তুলে নেন কোচ। পরবর্তীতে ৮২তম মিনিটে বেঞ্চে থাকা অবস্থায় এই তরুণ মিডফিল্ডারকে লাল কার্ড দেখানো হয়। এই ঘটনায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তীব্র বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

রেফারিং নিয়ে কথা বলতে গিয়ে হান্সি ফ্লিক জানান যে এই নির্দিষ্ট রেফারিকে নিয়ে তাঁদের সবসময়ই সমস্যার মুখে পড়তে হয়। চতুর্থ রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন যে তারা সবসময় বার্সেলোনা বেঞ্চের দিকে নজর রাখেন এবং এ বিষয়ে জানতে চাইলে উল্টো হলুদ কার্ড দেখতে হয়। এছাড়া লামিনে ইয়ামালের ক্ষেত্রে একটি স্পষ্ট ফাউল এড়িয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ম্যাচের শুরুতে নিজেদের ভুলত্রুটির কথা স্বীকার করলেও দলের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে দল অনেক বেশি সুসংগঠিত ফুটবল খেলেছে বলে জানান তিনি। ১৩ ম্যাচে ১২ জয় নিয়ে ৩৬ পয়েন্ট অর্জন করে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।

খুঁজুন