স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগে ওয়েলসের বিপক্ষে তিন গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বিজয়ী দল। দলের পক্ষে গোল করে জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আন্তোনিও নুসা গোল করে নরওয়েকে এগিয়ে নেন এবং পরবর্তীতে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেয়াস শেলদেরিপ। তবে স্বাগতিক দলের পক্ষে ডেভিড ব্রুকস একটি গোল পরিশোধ করলে ম্যাচের উত্তেজনা কিছুটা বেড়ে যায়।
এর আগে টানা দুই ম্যাচে গোল না পাওয়া আর্লিং হলান্ডের জন্য খরা কাটার সুযোগ আসে খেলার শেষভাগে। প্রতিপক্ষের ডি-বক্সে শেলদেরিপ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় নরওয়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে সফল স্পট কিকে দলের জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড।
জাতীয় দলের জার্সিতে এটি হলান্ডের ষাটতম ম্যাচে ৬৬তম গোল। এই জয়ের ফলে নেশন্স লিগে কোয়ার্টার-ফাইনালে খেলার আশা টিকে রইল নরওয়ের। চলতি আসরে পাঁচ ম্যাচ শেষে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি।
২ ম্যাচ পর হলান্ডের গোল, জয়ে ফিরল নরওয়ে
২ ম্যাচ পর হলান্ডের গোল, জয়ে ফিরল নরওয়ে
স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগে ওয়েলসের বিপক্ষে তিন গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বিজয়ী দল। দলের পক্ষে গোল করে জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড।ম্যাচের দ্বিতীয়ার্ধে আন্তোনিও নুসা গোল করে নরওয়েকে এগিয়ে নেন এবং পরবর্তীতে
ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেয়াস শেলদেরিপ। তবে স্বাগতিক দলের পক্ষে ডেভিড ব্রুকস একটি গোল পরিশোধ করলে ম্যাচের উত্তেজনা কিছুটা বেড়ে যায়।এর আগে টানা দুই ম্যাচে গোল না পাওয়া আর্লিং হলান্ডের জন্য খরা কাটার সুযোগ আসে খেলার শেষভাগে। প্রতিপক্ষের ডি-বক্সে শেলদেরিপ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় নরওয়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে
সফল স্পট কিকে দলের জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড।জাতীয় দলের জার্সিতে এটি হলান্ডের ষাটতম ম্যাচে ৬৬তম গোল। এই জয়ের ফলে নেশন্স লিগে কোয়ার্টার-ফাইনালে খেলার আশা টিকে রইল নরওয়ের। চলতি আসরে পাঁচ ম্যাচ শেষে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত