সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ২ সপ্তাহের মধ্যে লুহানস্ক নিয়ন্ত্রণে নিতে পারে রাশিয়া

২ সপ্তাহের মধ্যে লুহানস্ক নিয়ন্ত্রণে নিতে পারে রাশিয়া

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ বাহিনী সম্ভবত দুই সপ্তাহের মধ্যে পুরো লুহানস্ক নিয়ন্ত্রণে নিতে পারে। খবর আলজাজিরা।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়া সম্ভবত আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো লুহানস্ক নিয়ন্ত্রণে নিতে পারে। রাশিয়া বর্তমানে লুহানস্কের ৯০ শতাংশের বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ করছে। এটি দোনবাসের দুই অঞ্চলের একটি।

মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা ব্রিফিংয়ে বলা হয়েছে, মস্কোকে এ ‘কৌশলগত সাফল্য’ অর্জনের জন্য উল্লেখযোগ্য ক্ষতির শিকার হতে হয়েছে।

এতে আরও বলা হয়, রাশিয়ার জন্য যে কোনো ধরনের সাফল্য অর্জন করতে জনশক্তি ও সরঞ্জামের ক্রমাগত বিপুল বিনিয়োগের প্রয়োজন হবে এবং সম্ভবত আরও অনেক সময় লাগবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কিছু দিন পর নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানানোর পর থেকে দোনবাস অঞ্চলে হামলা জোরদার করেন রুশ সেনারা।

এর পর গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলের দখলে নেয় রাশিয়া। এখন তারা দোনবাস অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে।

খুঁজুন