সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে পারবেন ট্রাম্প

২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে পারবেন ট্রাম্প

কলোরাডো অঙ্গরাজ্যের প্রার্থী বাছাই থেকে ডোনাল্ড ট্রাম্পকে বাদ দেওয়ার মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ফলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের কলোরাডো অঙ্গরাজ্যের প্রার্থী বাছাইয়ে অংশ নিতে পারবেন।

কলোরাডোর কিছু ভোটার যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়কার সংবিধান সংশোধনীর ভিত্তিতে ‘বিদ্রোহে জড়ানোর’ আভিযোগে আদালতে আবেদন করেছিলেন, ট্রাম্পকে যেন অঙ্গরাজ্যটির প্রাথমিক প্রার্থী বাছাইয়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয়। ট্রাম্পের বিরুদ্ধে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে হামলায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে আরো তিনটি অঙ্গরাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে মামলা রয়েছে। মামলার শুনানিতে ট্রাম্প আদালতে উপস্থিত না হলেও তার পক্ষে অভিযোগ অস্বীকার করা হয়। বিচারক সারাহ ওয়ালেস গত শুক্রবার শুনানির পর ট্রাম্পের পক্ষে রায় দেন।

মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর ধারা ৩-এ বলা হয়েছে, রাষ্ট্রের যেসব কর্মচারী সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েও এর বিরুদ্ধে ‘বিদ্রোহে জড়ান’, তারা সরকারি পদের অযোগ্য হবেন। কিন্তু বিচারক বলেন, ১৪তম সংশোধনীর ধারা ৩ প্রেসিডেন্টের জন্য প্রযোজ্য নয়। প্রেসিডেন্টের কথা এখানে নাম ধরে উল্লেখ করা হয়নি।

খুঁজুন