সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ২৯৭ আসনে এগিয়ে মোদির এনডিএ

২৯৭ আসনে এগিয়ে মোদির এনডিএ

ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষাগুলোর আভাসই সত্যি হতে যাচ্ছে। নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এখন পর্যন্ত ২৯৭ আসনে এগিয়ে রয়েছে। আর বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২০৮ আসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে, বুথফেরত জরিপের আভাস সত্যি করে দিয়ে পশ্চিমবঙ্গেও এগিয়েও রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার লাইভ আপডেট থেকে জানা গেছে, বাংলায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। পেয়েছে ১১ আসন। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০ আসন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল মোট ৩৫২ আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছিল ৯১ আসন। সে তুলনায় কংগ্রেস নেতৃত্বাধীন এবার অনেক ভালো করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

খুঁজুন