সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ৭২ জন আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত

৭২ জন আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত

৭২ জন আরোহী নিয়ে নেপালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ।

রবিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে যাত্রা করে। পোখারায় অবতরণ করার সময় পুরাতন বিমানবন্দর ও নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতুলা। বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালের, পাঁচজন ভারতের, চারজন রাশিয়ার, আয়ারল্যান্ডের একজন, দক্ষিণ কোরিয়ার দুইজন, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং আর্জেন্টিনার একজন করে নাগরিক বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্ধারকাজ চলছে। আপাতত বন্ধ আছে পোখারা বিমানবন্দরের কার্যক্রম।  

খুঁজুন