সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার সকালেই ব্যারেল প্রতি দাম বেড়েছে প্রায় ২ শতাংশ। পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম নির্ধারণ করে দেয়ার বিষয়ে একমত হলেও এই দামে তেল দিতে নারাজ রাশিয়া, যার প্রভাবে বাড়ছে দাম।

এদিকে চীনে করোনার বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। এটাও জ্বালানির দাম বাড়ার আরেকটি কারণ বলছে সংশ্লিষ্টরা। চীনে করোনার লকডাউন শিথিল করায় তেলের চাহিদা বেড়েছে। সোমবার সকালের ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭২ সেন্ট বা শূন্য দশমিক আট শতাংশ বেড়ে ৮৬ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। সেই সাথে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি ৭০ সেন্ট বা শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮০ দশমিক ৬৮ ডলারে। এদিকে আজ থেকেই প্রতি ব্যারেল তেল ৬০ ডলারে কেনার সিদ্ধান্ত কার্যকর করেছে পশ্চিমা দেশগুলো।

খুঁজুন