সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক আফগানিস্তানে বন্যায় মৃত প্রায় ১০০

আফগানিস্তানে বন্যায় মৃত প্রায় ১০০

আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯৫ জনে। আহত হয়েছেন শতাধিক মানুষ। ভেসে গেছে হাজার হাজার বাড়ি। মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত দশ দিনে দশটি প্রদেশে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী মওলায়ি সরফুদ্দিন মুসলিম জানিয়েছেন, বন্যা কবলিত অনেক এলাকাতেই জরুরি খাদ্য সরবরাহ পাঠানো হয়েছে। ত্রাণ সংস্থাগুলো জরুরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে তবে তা যথেষ্ট নয়। শিগগিরই শীত আসছে। তাই, সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন তিনি। চরম আবহাওয়া আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানেও বিরামহীন বন্যার কারণ হয়েছে।  

খুঁজুন