সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক আফগানিস্তানে নারীদের বিক্ষোভ

আফগানিস্তানে নারীদের বিক্ষোভ

আফগানিস্তানের রাজধানী কাবুলে নিজেদের অধিকার দাবিতে বিক্ষোভ করেছেন নারীরা। এই বিক্ষোভ দমনে মারধর ও লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলি ছুড়েছে তালেবান যোদ্ধারা।

তালিবানের ক্ষমতায় ফেরার প্রথম বর্ষপূর্তির কয়েক দিন আগে শনিবার বিরল প্রায় ৪০ জন নারী আফগানিস্তানের রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল ‘১৫ আগস্ট কালো দিন’। বিক্ষোভে অংশ নেওয়া নারীরা কাজ করার ও রাজনীতিতে অংশগ্রহণের অধিকারের দাবি জানান।

এসময় তাদের ‘রুটি, রুজি ও স্বাধীনতা চাই,’ ‘ন্যায়বিচার চাই, অবহেলায় আমরা ক্ষুব্ধ’ প্রভৃতি স্লোগান দিতে শোনা যায়।

তালেবান ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে নারী অধিকার কঠোরভাবে সীমিত করা হয়েছে। কয়েক মাসের মধ্যে নারীদের প্রথম কোনো বিক্ষোভ ছিল এটি।

তালেবান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় আফগানিস্তানে কঠোর শরিয়াহ আইন অনুসরণ করেছিল। দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর হাজারো কিশোরীর মাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। অনেক সরকারি চাকরিতে নারীদের ফিরতে বাধা দেওয়া হচ্ছে ।

খুঁজুন