সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বলেছেন, “আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানায় ভারত।”

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, পবিত্র রমজান মাসে পাকিস্তানের চালানো বিমান হামলায় অনেক বেসামারিক মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে নারী ও শিশুও আছেন।

আফগানিনস্তানের ভৌগলিক অখণ্ডতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, “নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা অন্য দেশের ওপর চাপিয়ে দেয় পাকিস্তান। আফগানিস্তানের ওপর বিমান হামলা এমনই আরেকটি প্রচেস্টা। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করছে।"

এদিকে গতকাল রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন জায়গায় পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা। এর জবাবে পাকিস্তান দেশটি রাজধানী কাবুলসহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে। আজ শুক্রবারও হামলা অব্যাহত আছে।

খুঁজুন