সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত অন্তত ২৫০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত অন্তত ২৫০

ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। এতে নিহত হয়েছেন অন্তত ২৫০ জন। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ। বুধবার (২২ জুন) ভোরে দেশটিতে এই ভূমিকম্প আঘাত হানে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়ি-ঘরের দৃশ্য উঠে এসেছে।

আফগানিস্তানের স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেছেন, মৃতের সংখ্যা ২৫০ জনের বেশি বাড়তে পারে। আরও ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পটির কেন্দ্রস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর খোস্ত থেকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। কেন্দ্রস্থল থেকে অন্তত ৫০০ কিলোমিটার পর্যন্ত ভূমিকম্পটি অনূভত হয়েছে। এমনকি পাকিস্তান ও ভারতেও এর আঁচ পাওয়া গেছে।

খুঁজুন