সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক আজভস্টালে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

আজভস্টালে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মারিউপোলের আজভস্তালে অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার সেনারা বেসামরিক নাগরিকদের সরে যেতে লড়াই বন্ধ রাখবে।

সোমবার মস্কোর স্থানীয় সময় দুপুর ২টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে। অস্ত্রবিরতির সময় রুশ সেনা ইউনিট বেসামরিক নাগরিকদের প্রত্যাহারে নিরাপদ দূরত্বে থাকবে।

গত কয়েক সপ্তাহ ধরে রুশ সেনারা দক্ষিণের বন্দরনগরী মারিউপোল অবরুদ্ধ করে আছে। কয়েকশ ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিক আজভস্তাল স্পাত কারখানায় আশ্রয় নিয়েছে। তারা শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত সপ্তাহে রাশিয়া বলেছে, ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং সেনারা ‘সাদা পতাকা’ উত্তোলন করে আজভস্তাল ত্যাগ করতে পারত। সূত্র:গার্ডিয়ান

খুঁজুন